খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeজাতীয়নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নতুন পে-স্কেল কবে থেকে কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে।’

তবে পে-স্কেল বাস্তবায়নের আগে আরও কিছু বিষয়ে আলোচনা ও পর্যালোচনা প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সবই হবে। তবে আরও কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন। আজ একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য আরও বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা আপনাদের সামনে তুলে ধরা হবে।’

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তনের বিষয়টি নিয়ে সরকার সতর্কতার সঙ্গে কাজ করছে।

এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর নতুন পে-স্কেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

নতুন পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্যে চলতি বছরের মধ্যেই এটি বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় বিষয়টি নিয়ে তাদের প্রত্যাশা আরও বেড়েছে। তবে নতুন বেতন কাঠামোর পরিমাণ, গ্রেড পুনর্বিন্যাস, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার পর এসব বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

তথ্য সূত্র: বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ