খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeদেশজুড়েটাঙ্গাইলে বাবাকে হত্যা, ছেলের বিরুদ্ধে শীলপাথর দিয়ে আঘাতের অভিযোগ

টাঙ্গাইলে বাবাকে হত্যা, ছেলের বিরুদ্ধে শীলপাথর দিয়ে আঘাতের অভিযোগ

আব্দুর রহিম বেলা ১১টার দিকে নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া বাবার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন।

জেলা প্রতিবেদক,৩০ আগষ্ট : টাঙ্গাইলের নাগরপুরে মোস্তফা ভূইয়া (২২) নামে মাদকাসক্ত এক ছেলে তার বাবা আব্দুর রহিম (৫৫) শিলপাথর দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার ( ৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম
পেশায় একজন ভ্যানচালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রহিম বেলা ১১টার দিকে নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া বাবার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মোস্তফা মাদকাসক্ত। প্রায় ৬ মাস আগে উপজেলার লাউহাটি এলাকায় তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়ি চলে যান বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কদ্দুস জানান, মোস্তফা মাদকাসক্ত। পাশাপাশি তার মানসিক সমস্যাও রয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার পর মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ