অনিময়তান্ত্রিকভাবে যশোরের শার্শায় বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে নাভারনে মানববন্ধন করেছে, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে আয়োজিত মানববন্ধন থেকে পদত্যাগের দাবি জানানো হয়। বিশিষ্ঠ শিক্ষা অনুরাগী মিজানুর রহমানের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
শার্শা বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি তানজির খান কনির পদত্যাগের দাবি করে বক্তব্য রাখেন , অভিভাবক ও সুধী সমাজ । প্রসঙ্গত, সম্প্রতি বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের, পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তানজির খান কনির , সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেয় যশোর শিক্ষাবোর্ড।
মানববন্দনে বক্তারা অভিযোগ করেন, কুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তানভীর ইসলাম খান টনির নিয়োগ নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে তার সভাপতি পদ বাতিল করে গ্রহণযোগ্য ও যোগ্য ব্যক্তিকে অ্যাডহক কমিটির সভাপতি করার দাবি জানান।


