খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeদেশজুড়েযশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের

যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের

শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিল। আজকে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদের বৃহৎ একটি অংশ তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিলো

যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার ঘোষণা দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্র বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই হাসপাতালটি শুরু করেছিলেন। কিন্তু হাসপাতালটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে। ইতিমধ্যে যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেছি।
একইসাথে যশোর করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপদান কার্যক্রম শুরু হয়েছে এবং অচিরেই পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। করোনারি কেয়ার ইউনিট চালুর পর যশোর শিশু হাসপাতালকে বৃহত্তর পরিসরে চালু করার উদ্যোগ গ্রহণ করবো।

শুক্রবার যশোর এস এম সুলতান ফাইন আর্ট কলেজে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ১০৩ জন্মদিন উপলক্ষে বার্ষিক শিল্প কর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এস এম সুলতান ফাইন আর্ট কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, শেখ হাসিনা বিভিন্ন ব্যবস্থপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিল। আজকে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তাদের বৃহৎ একটি অংশ তাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিলো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়েছে, তখন সবাই সর্তক থাকতে হবে। কারণ এরা (যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল) মুখে গণতন্ত্রের কথা বলে, অন্তরে ফ্যাসিস্টকে লালন করে। সুযোগ পেলে তারা আবারও ছোবল মারবে।
প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের জমি প্রদানের সুযোগ থাকলে সেটা করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল।

উল্লেখ্য, তিনদিনের শিল্প কর্ম প্রদর্শনীতে এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ৫০টি শিল্প কর্ম স্থান পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ